জিৎ এর নতুন মভি কবে আসবে

12th September 2020 6:13 pm New Movie Realeasd
জিৎ এর নতুন মভি কবে আসবে


সুপারস্টার জিতের পরবর্তী মুভির তালিকা :-


বাংলার প্রথম সারির সুপারস্টার দের মধ্যে জিৎ অন্যতম। তাঁর শেষ ছবি মুক্তি পেয়েছিল এবছর জানুয়ারি তে, পাভেল এর পরিচালনায় 'অসুর'। করোনা র জন্য আর কিছু ই মুক্তি পায়নি তারপর। কিন্তু তাঁর আপকামিং মুভি গুলো কি কি? চলুন দেখে নেওয়া যাক। 
আপাতত তাঁর একটি মুভির অর্ধেক শ্যুটিং হয়ে পড়ে আছে, যেটি ২০২০ র ইদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য শ্যুট কমপ্লিট করা হয়নি আর। ছবির নাম 'বাজি'। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তারা এই মুভির বাকি থেকে যাওয়া অংশর শ্যুটিং শুরু করবে। এছাড়াও কানঘুশোয় আরও কিছু মুভির কথা শোনা যাচ্ছে। যেমন পরিচালক পাভেল 'অসুর' এর সময় ই বলেছিলেন যে অসুর ছাড়াও তাঁর সাথে জিতের আরও একটা কাজ হবে। এছাড়াও ১-২ মাস আগে পরিচালক সৃজিত মুখার্জী বলেছিলেন তাঁর সাথে জিতের একটি প্রজেক্ট নিয়ে লকডাউনের আগে থেকে কথা শুরু হয়েছে, আশা করব আমরা যে এই প্রজেক্ট টি হবে। তাছাড়া কিছু দিন আগে জিতের 'ক্রান্তি' মুভির ১৪ বছর পূরণে পরিচালক নিজেই পোস্ট করেছিলেন যে 'ক্রান্তি২' আসবে। এছাড়াও শোনা যাচ্ছে লকডাউনের আগে থেকে জিৎ 'বস৩' স্ক্রিপ্ট তৈরির কাজ শুরু করেছেন। এছাড়াও 'এসভিএফ' এর সাথেও জিতের কাজ করার কথা রয়েছে। 


আশা করব খুব শীঘ্রই নতুন ছবির ঘোষণা আসবে!!





Others News